২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজার শহরে ৯০০ ইয়াবাসহ দুই খুচরা ব্যবসায়ী আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টিম। মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে কলাতলী হোটেল সী প্যালেস এর বিপরীত পার্শ্বে অবস্থিত ঈগল পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর সহকারী পরিচালক সোমেন মন্ডলের নেতৃত্ব এই অভিযানে আটকরা হলেন- মাদারীপুর জেলার কুমিরপাড়া থানার সাতভাগিয়া এলাকার মৃত কুদ্দুস মুড়লের ছেলে বাবুল মোড়ল (২৯) এবং একই এলাকার মো: আশরাফ মোড়লের ছেলে উজ্জ্বল মোড়ল (৩০)।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর পরিদর্শক আব্দুল মালেক তালুকদার, সিপাই আবদুল্লা আল মামুন, জ্ঞান দত্ত চাকমা ও মোঃ হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।