১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২ | ২৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

মাত্র ১৯৯৯ টাকায় নভোএয়ারে কক্সবাজার ভ্রমণের সুযোগ

mmmmmmmmভ্রমণ পিপাসুদের সুবিধার্থে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার মাত্র ১ হাজার ৯৯৯ টাকার মাসিক কিস্তিতে কক্সবাজার ভ্রমণের আকর্ষণীয় অফার দিচ্ছে। সুদমুক্ত ছয় মাসের সহজ কিস্তিতে ফ্লাইট ও হোটেল ভাড়া পরিশোধ করতে পারবেন ভ্রমণকারীরা।

এই সুবিধা দিতে বিমান সংস্থাটি দেশের ১২টি বেসরকারি ব্যাংক এবং কক্সবাজারের ৯টি অভিজাত হোটেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া এই প্যাকেজের আওতায় সায়মন বিচ রিসোর্ট, ওশান প্যারাডাইজ, হোটেল সিগাল, হোটেল লং বিচ, হোটেল দি কক্স টুডে, উইন্ডি ট্যারেস, বেস্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজ, মারমেইড বিচ রিসোর্ট এবং নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টে থাকার সুযোগ দেবে নভোএয়ার।

ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ট চার্টার্ড ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক, দি সিটি ব্যাংক লিমিটেড, মেঘনা ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ও ব্যাংক এশিয়া লিমিটেডের কার্ড ব্যবহারকারী গ্রাহকরা সহজ কিস্তিতে এই প্যাকেজ নিতে পারবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।