৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

মাত্র সাড়ে ১৬ হাজার টাকায় মিলছে নতুন ল্যাপটপ

বাংলাদেশের বাজারে ‘জেড এয়ার’ নামে নতুন ল্যাপটপ এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্র্যান্ড ‘আই-লাইফ’। আর এটি বাজারজাত করছে সুরভী এন্টারপ্রাইজ লিমিটেড।

দুবাই থেকে সরাসরি আমদানি করা ইন্টেল কোয়াডকোর প্রসেসর ও আসল উইন্ডোজ-১০ সমৃদ্ধ এ ল্যাপটপটি মাত্র ১৬ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। সহজে বহনযোগ্য ল্যাপটপটির ওজন মাত্র ১.২৫ কেজি।

‘জেড এয়ার’ নামের এই ল্যাপটপে রয়েছে ১০ হাজার এমএএইচ ব্যাটারি। ফলে ১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লের এই ল্যাপটপ একটানা ৮ ঘণ্টা চালানো যাবে। সব ধরনের কাজও করা যাবে। এতে রয়েছে ২ জিবি র্যা ম, ৩২ জিবি এসএসডি স্টোরেজ যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ডিভাইসটির আকর্ষণীয় দিক হচ্ছে বিনামূল্যে ১০০ জিবি ক্লাউড স্পেস ব্যবহারের সুবিধা। ল্যাপটপটিতে রয়েছে ২টি ইউএসবি পোর্ট টু, এইচডিএমআই ও মাইক্রো এসডি কার্ড পোর্ট। এতে এক্সটার্নাল হার্ডডিস্ক, পেনড্রাইভও ব্যবহার করা যাবে। গ্রে, সিলভার ও গোল্ডেন এই দিন রঙে পাওয়া যাচ্ছে এই ল্যাপটপট। শিক্ষার্থীদের পাশাপাশি অফিস এবং ব্যক্তিগত কাজেও স্বাচ্ছন্দ্যে ডিভাইসটি ব্যবহার করা যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।