২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের ১৮ শতাংশ কাজ শেষ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এম.এ আজিজ রাসেলঃ মহেশখালীর মাতারবাড়িতে ১২০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ শুরু হবে চলতি মাসের ২৫ জানুয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতারবাড়িতে গিয়ে এই প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে সেখানে জনসভাতেও ভাষণ দিবেন তিনি। এই উপলক্ষে ৫ জানুয়ারী শুক্রবার প্রকল্প এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রতিমন্ত্রী বলেন, কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে আল্ট্রা সুপার ক্রিটিকাল প্রযুক্তিতে। প্রকল্প এলাকায় সড়ক নির্মাণ, টাউনশিপ গড়ে তোলাসহ আনুষঙ্গিক কাজের প্রায় ১৮ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে। মাতারবাড়ি ইউনিয়নে ১৪১৪ একর জমির ওপর এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৫ হাজার ৯৮৪ কোটি ৪৫ লাখ টাকা। এর মধ্যে জাপান সরকারের কাছ থেকে ঋণ সহায়তা হিসেবে পাওয়া যাবে ২৮ হাজার ৯৩৯ কোটি তিন লাখ টাকা। আর সরকারের তরফ থেকে সাত হাজার ৪৫ কোটি ৪২ লাখ টাকার যোগান দেওয়া হবে। সব ঠিক থাকলে ২০২৩ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করে এই কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এসময় তার সাথে ছিলেন জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইউজুমি, জাইকার প্রতিনিধি কাকাতো নিশিকাতা, পিডিবি চেয়ারম্যান খালেদ মাহমুদ, কোল পাওয়ার জেনারেশন লিমিটেডের এমডি আবুল কাশেম, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. আলী হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাসহ জাইকার কর্মকর্তারা। নির্মাণ এলাকা পরির্দশনে মন্ত্রীর সঙ্গে থাকা মহেশখালীর সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, প্রধানমন্ত্রীর সফর ও জনসভা ঘিরে কক্সবাজার জেলা ও মহেশখালী উপজেলা আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।