১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদল

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদল। গতকাল বুধবার দুপুরে স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদল প্রকল্প এলাকা ঘুরে দেখে।

প্রতিনিধিদলে ছিলেন সাংসদ এম এ লতিফ, আবু জাহির ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বেগম নাসিমা ফেরদৌসী। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান পেন্টা ওশেন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সাইট অফিসের প্রতিনিধিদলের সামনে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সৈয়দ আশিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সাংসদ আশেক উল্লাহ, সাইমুম সরওয়ার, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক নুর মোহাম্মদ আজম, মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক, কোল পাওয়ার জেনারেশন কোম্পানির উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ আলম প্রমুখ।

জানতে চাইলে পেন্টা ওশেন কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপক (স্বাস্থ্য, সুরক্ষা ও পরিবেশ) সৈয়দ আশিকুর রহমান বলেন, প্রকল্পের প্রস্তুতিমূলক কাজের প্রায় অর্ধেক (৪৭ শতাংশ) ইতিমধ্যে শেষ হয়েছে। এর মধ্যে চ্যানেলে এক কিলোমিটার ড্রেজিং, বেড়িবাঁধ ও জেটি নির্মাণের কাজ শতভাগ শেষ করা হয়েছে। এখন মাটি ভরাট ও স্থায়ী অফিস ভবন নির্মাণের কাজ চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।