১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

মাতামুহুরি কলেজের ৩০বছর ফুর্তি উৎসবে ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত


বান্দরবান জেলার লামা উপজেলাধীন মাতামুহুরি কলেজে ৩০বছর ফুর্তি উপলক্ষে ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য বিভাগের প্রতিমন্ত্রী জনাব বীর বাহাদুর উসেশিং।
গত ১৮ই মার্চ লামা কলেজ প্রাঙ্গনে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে লামা ব্লাড ব্যাংক এর উদ্দ্যেগে এ আয়োজন সম্পন্ন হয়। এ সময় তারা পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীদের ব্লাড গ্রুপ নির্ণয় করেন। চিটিজি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এ ক্যাম্পেইন এ অংশগ্রহন করেন চিটিজি ব্লাড ব্যাংকের এডমিন সুর্য দাশ, রাজীব দাশ, নাসির উদ্দিন। লামা ব্লাড ব্যাংকের এডমিন আদনান ইসলাম, আখতার হামিদ, রুবেল,সাকিব, আমির আজিজ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এতে উপস্থিত ছিলেন চকরিয়ার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন চকরিয়া ব্লাড ব্যাংকের এডমিন ইমরানুল ইসলাম। এসময় লামা কলেজের ৩০বছর পুর্তি অনুষ্টানে লামা কলেজের অধ্যক্ষকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন লামা ব্লাড ব্যাংক।
অনুষ্ঠানে লামা ফোরামের পক্ষ থেকে পার্বত্য বিভাগের প্রতিমন্ত্রী জনাব বীর বাহাদুর উসেশিং কে কৃতজ্ঞতা স্বারক এবং লামা কলেজকেও শ্রভেচ্ছা স্মারক প্রদান করেন। একই সময়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত লামা কলেজের অধ্যাপিকা জিগারুন্নেসা ডলি ম্যাডামকে নগদ ১লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন লামা ফোরাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।