৫ জুলাই, ২০২৬ | ২১ আষাঢ়, ১৪৩৩ | ১৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

`মাটিতে বসে ওয়াজ শুনলেন সরওয়ার জাহান চৌধুরী’

গত ১৬ ফ্রেব্রুয়ারী বৃহষ্পতিবার উখিয়া রাজাপালং ইউনিয়নস্থ ডিগলিয়াপালং প্রতিবছরের ন্যায় এবছরও শাহ সূফী অলিম উদ্দিন পীর সাহেবের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে অতিথিদের জন্য বসার ব্যবস্থা করা হয়। উক্ত সংরক্ষিত আসন গ্রহণ না করে দূরদূরান্ত হতে আসা ও এলাকার সাধারণ মানুষের সাথে বসে হুজুরের বয়ান শুনলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি জননেতা সরওয়ার জাহান চৌধুরী। এসময় স্থানীরা বলেন সরওয়ার জাহান চৌধুরীর এমন দৃশ্য নতুন কিছু নয়। উনি যে এলাকায় যান সে এলাকার মানুষের সাথে সহজেই মিশে যান। উনি মানুষকে ভালোবাসা দিতে জানে, ভালোবাসা নিতে জানে। এককথায় সরওয়ার জাহান চৌধুরী একজন মাটির মানুষ। আরেক স্থানীয় মোঃ শাহজাহান (৪০) বলেন সরওয়ার জাহান চৌধুরী এমনি এমনি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান নির্বাচিত হয়নি। জনগণের মাঝে সুখে দুঃখ্যে থেকেছেন বিদায় জনগণ তাদের অবিভাবক হিসেবে সর্বোচ্চ ভোটে উনাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। কিন্তুু দুঃখ্যের বিষয় মিথ্যা মামলার অজুহাদে উনাকে সাময়িক ভরখাস্থের মাধ্যমে ক্ষমতার গদি থেকে দূরে রাখা হয়েছে। মিথ্যা মামলার অজুহাদে ক্ষমতার গদি হতে দূরে রাখা সম্ভব হলেও সম্ভব হয়নি জনগণের মাঝ থেকে দূরে রাখা। উনি থেকেচেন জনগণের সুখে দুঃখ্যে সর্বত্র।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।