১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মাঝরাতে শাকিব ভোট গণনাকক্ষে!

এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে চলছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনার কাজ। রাত দেড়টায় মদ্যপ অবস্থায় সেখানে ঢুকে পড়েন নায়ক শাকিব খান। কিছুক্ষণ পর ধাওয়া খেয়ে এফডিসি ত্যাগ করতে বাধ্য হন শিল্পী সমিতির এই সাবেক সভাপতি।

ভোট গণনাকক্ষে কারও প্রবেশের অনুমতি না থাকলেও শাকিব খান পেছনের ছোট ফটক ব্যবহার করে ভেতরে প্রবেশ করেন। সেখানে তিনি প্রায় দশ মিনিট অবস্থান করার পর ভোট গণনাকারীরা তাঁকে বের করে দেন। এরপর প্রার্থীর সমর্থকদের ধাওয়া খেয়ে দ্রুত নিজের গাড়িতে ওঠেন তিনি। এ সময় কেউ কেউ তাঁর গাড়ির দিকে স্যান্ডেল ও ইট ছুঁড়ে মারে।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর বলেন, ‘ভোট গণনাকক্ষে প্রার্থীর প্রতিনিধি ছাড়া কারও প্রবেশের অধিকার নেই, সেখানে শাকিব খান একজন সাধারণ ভোটার। আমরা ব্যস্ত ছিলাম, সে পেছনের গেট থেকে প্রবেশ করে। তবে তাঁকে বেশিক্ষণ থাকতে দেওয়া হয়নি। আমরা দ্রুত তাঁকে বের করে দিয়েছি।’ বাইরে বেরিয়া ধাওয়ার মুখে পড়েছেন জানার পর এই নির্মাতা বলেন, ‌’অন্যায় করলে ধাওয়া তো খাবেই।’
এত রাতে ভোট গণনাকক্ষে কেন শাকিব? সে প্রশ্নের জবাব এখনো পাওয়া যায়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।