২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মাওলানা মুফিজ আহমদ ইকবাল শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

নুরুল আলম সিকদারঃ টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়াপাড়া বাহারুল উলুম দাখিল মাদরাসার সুপার মাওলানা মুফিজ আহমদ ইকবাল উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯-এ গত ২১ মার্চ উপজেলা পর্যায়ে তাঁকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়।
টেকনাফে মাদরাসা শিক্ষার উজ্জল নক্ষত্র সকলের প্রাণপ্রিয় হযরত মাওলানা মুফিজ আহমদ ইকবাল শ্রেষ্ঠ মাদরাসা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় অনেকেই তাঁকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। তিনি প্রতিভাধর, সংস্কৃতিমনা, কণ্ঠশিল্পী, সুন্দর লেখুনী শক্তি, ভাল উপস্থাপক, সৃজনশীল, মেধাবী ও সাহিত্যপ্রেমী।
হোয়াইক্যং মডেল ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী মহেশখালীয়াপাড়া বাহারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার হিসাবে দীর্ঘ সময় ধরে তিনি দক্ষতার সাথে তাঁর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মেধাবী, সুকৌশলী, তরুন প্রজন্মের অহংকার ও সকলের প্রিয়, বর্তমানে তিনি উপজেলা মাদরাসা সুপার এসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ জমিয়তুল মুদাররেসীন কক্সবাজার জেলা শাখার সহ-সক্রেটারী ও টেকনাফ উপজেলা স্কুল, কলেজ, মাদরাসা শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদ এর এসিস্ট্যান্ট সেক্রেটারী হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মরহুম হাজী আবুল কাশেম ও মরহুমা কামিরাজ খাতুনের ১ম পুত্র। চার ভাই তিন বোনের মধ্যে তিনি চতুর্থ। তিনি তাঁর পরিচালনাধীন প্রতিষ্ঠান হতে দাখিল, রঙ্গিখালী দারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদরাসা হতে আলীম ১ম বিভাগ ও ফাজিল স্কলার সহ ১ম বিভাগে পাশ করেন। জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হাশেমিয়া আলিয়া (মাষ্টার্স) মাদরাসা হতে ১ম শ্রেণীতে কামিল পাশ করেন, পাশাপাশি কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বি,এস,এস ও দারুল ইহসান ইউনির্ভাসিটি হতে ইসলামী ষ্টাডিজ বিভাগে ১ম শ্রেণীতে এম,এ পাশ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।