মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

মাওলানা বশির স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব নির্বাচিত

শেয়ার করুন

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি চকরিয়া উপজেলা সভাপতি ও জেলা সেক্রেটারী মাওলানা মো: বশির উদ্দিন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি ঢাকা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারী কেন্দ্রীয় কমিটির কাউন্সিলে তাকে যুগ্ম মহাসচিবের দায়িত্ব অর্পণ করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়নাল আবেদীন জিহাদী ও মহাসচিব শামসুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। মাওলানা বশির উদ্দিন চকরিয়া উপজেলার খুটাখালী হাজী পাড়া জলিলিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ও ইউনিয়নের মাইজ পাড়ার মরহুম মাওলানা আবদুল মতিনের ২য় পুত্র। বর্তমানে তিনি ২ ছেলে ১ কন্যা সন্তানের জনক। বড় ছেলে মো: তকি চট্টগ্রাম কলেজে বাংলা বিষয় নিয়ে অনার্স পড়ছেন। তিনি দীর্ঘ ২২ বছর ধরে শিক্ষকতা এবং মাইজ পাড়া জাগরণী সংঘের বর্তমান কার্যকরি কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি এ মহান দায়িত্ব পালনের জন্য জেলা উপজেলা ও সর্বস্তরের শিক্ষানুরাগীদের সহযোগীতা কামনা করেছেন। মাওলানা বশির উদ্দিনকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত করায় চকরিয়া উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন