মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

মহেশখালী চ্যানেল থেকে ১০ বেহুন্দি জাল জব্দ

শেয়ার করুন

আতিকুর রহমান মানিক::কক্সবাজার মৎস্য অধিদপ্তরের অভিযানে ১০ টি নিষিদ্ধ বিহিঙ্গি জাল জব্দ করা হয়েছে। মহেশখালী চ্যানেলের মুদিরছড়া পয়েন্ট থেকে রবিবার ভোররাতে এসব জাল জব্দ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ জানান, দেশব্যাপী চলমান মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসাবে শনিবার দিবাগত রাতে সাগরের বিভিন্ন পয়েন্টে অভিযান ও নজরদারীতে নামেন জেলা মৎস্য অধিদপ্তরের বিশেষ টহল টীম। এসময় উপরোক্ত স্হানে পাতা অবস্হায় ১০ টি বড় আকারের বেহুন্দি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা হবে বলে জানা গেছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোঃ আবদুল আলীম। কোষ্টগার্ড কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ ফজলুর রহমানের নেতৃত্বাধীন কোস্টগার্ড ফোর্স অভিযানে সহায়তা করেন। জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

শেয়ার করুন