৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মহেশখালীর মাতারবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

সড়ক দুর্ঘটনা
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে স্থাপিত মাতারবাড়ী কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কাজ করার সময় স্থানীয় এক শ্রমিক ডাম্পার গাড়ীর চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নাজেম উদ্দীন। সে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের অধিগ্রহণ কৃত ধলঘাটা মৌজার বি.এস ৪৫৯ খতিয়ানের বি.এস দাগ-৬০৩৫,৬০৩৭ ,এবং বিএস ৪৯৮ খতিয়ানের ৬০০৮,৬০১১ দাগের রেকড়ীয় ভুমির মালিক মৃত এমদাদ মিয়ার ছেলে।
জমি কয়লা বিদ্যুৎ এর জন্য অধিগ্রহণ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে শ্রমিকের কাজ নেয় নামে উদ্দীন। নিহত নামে উদ্দীন মাতারবাড়ী ইউনিয়নের মগড়েইল গ্রামের অধিবাসি ছিলেন।
স্থানীয় শ্রমিকরা জানান, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কাজে নিয়োজিত পেন্টাওশান কো:লি:এর বালির ডাম্পারটি ১০নাম্বার পোল্ডারে বালি বহন কাজে নিয়োজিত ছিল। ওই ১০ নাম্বর পোল্ডারে শ্রমিক নাজেম উদ্দীন ডাম্পারে আনা বালির কাজ করছিল। তারা আরো জানান কাজে নিয়োজিত থাকা নাজেম উদ্দীন বুজে উঠার আগেই প্রথমে ডাম্পারটি ফিছন দিকে গ্যার দিয়ে শরীরে সাথে লেগে পা পিষ্ট হয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজিম মারা যায়।
এব্যাপারে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কাজে নিয়োজিত পেন্টাওশান কো:লি: এর আশিকুর রহমান এর কাছে ঘটনার বিষয়ে জানতে ব্যস্ততা দেকিয়ে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।