মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

মহেশখালীর নুর বক্স বেপরোয়া

শেয়ার করুন

বার্তা পরিবেশক : মহেশখালীর নুর বক্স ফের বেপরোয়া হয়ে ওঠেছে। প্রতিনিয়ত তার ইয়াবার চালানের কাছে জিম্মি হয়ে পড়েছে উপজেলার ওঠতি বয়সের যুব সমাজ। সূত্র জানায়, সম্প্রতি উপজেলার বদরখালীস্থ জনতা বাজারের বালুর ডেইল নামক স্থান থেকে ১ হাজার মরণ নেশা ইয়াবাসহ নুর বক্সকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে এ মামলায় ৩ মাস কারাভোগ করে বের হন। কিন্তু কারাগার থেকে জামিনে বের হয়ে কয়েক মাস ইয়াবার সাম্রাজ্য থেকে সরে থাকলেও বর্তমানে আবারো বেপরোয়াভাবে চালিয়ে যাচ্ছে ইয়াবার কারবার। অভিযোগ উঠেছে, হোয়ানকে লবণ ও মাছের প্রজেক্টে শ্রমিকের কাজ করার নামে নুর বক্স সাগর পথে ইয়াবার চালান মহেশখালীতে তুলে। পাশাপাশি তার সিন্ডিকেটের লোকজন দিয়ে পুরো উপজেলায় সরবরাহ দিয়ে থাকে।
বড় মহেশখালীর সুতুরিয়া পাড়ার এক সমাজ প্রতিনিধি নাম প্রকাশে অনিচ্ছুক জানায়, নুর বক্সের কারণে দিন দিন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমাজের ওঠতি বয়সের যুবকরা চরমভাবে নষ্ট হচ্ছে।
এদিকে ইয়াবা ব্যবসার ব্যাপারে নুর বক্সের কাছ থেকে মুঠোফোনে জানতে চাইলে বলেন, আমি ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলাম না। তাছাড়া আমি তিন মাস জেলে য্য়ানি। তিন মাস আমি বিদেশ ছিলাম।
স্থানীয় লোকজনের দাবি, সম্প্রতি ইয়াবার আগ্রাসন থেকে মহেশখালী উপজেলাকে রক্ষা করতে হলে নুর বক্সের মত ইয়াবা সম্রাটদের দমন করা বা আইনের আওতায় আনা জরুরি।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ইয়াবা ব্যবসায়িদের তালিকায় নুর বক্স নামে কারো নাম নেই। আমরা খোঁজ-খবর নিয়ে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
উল্লেখ্য, নুর বক্স মহেশখালীর জনৈক আকতার হামিদের ঘনিষ্ট সহচর বলে জনশ্রুতি রয়েছে।

শেয়ার করুন