মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

মহেশখালীর ঘটিভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে দোকান লুঠপাটের অভিযোগ

শেয়ার করুন

Ovijog

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে অপরপক্ষ দোকান লুঠপাট সহ নানা ধরণের মিথ্যা অভিযোগ করেছে বলে জানা যায়।
সূত্রে জানা যায়, গত ০৬ ডিসেম্বর বিকাল ৪.০০টার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাহমত আলীর পুত্র মোহাম্মদ রুবেলের (২৬) নেতৃত্বে রাহামত আলী, সামশু মাঝি, আবদুল হক, পোতাইয়া সহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল ঘটিভাঙ্গা বাজারে একই এলাকার মোঃ আলীর পুত্র আজিজুল হক প্রকাশ বাশি মাঝিকে (২৮) মারধর করে গুরুত্বর জখম করে এবং তার কাছে থাকা টাকা-পয়সা সহ মোবাইল ফোন কেড়ে নেয়। এসময় ঘটনাস্থলে থাকা আমির হোসেন কৌং সহ স্থানীয়রা বাশি মাঝিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
এদিকে উক্ত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে বাশি মাঝিকে ফাঁসাতে প্রতিপক্ষ মোহাম্মদ রুবেল গং দোকান ডাকাতি সহ নানা ধরণের মিথ্যা অভিযোগ করেছে বলে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়।
আজিজুল হক প্রকাশ বাশি মাঝি জানান, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে নিজ মালিকানাধীন ফিশিং বোটে অবৈধভাবে মালেশিয়া সহ বিভিন্ন জায়গায় মানব পাচার করে আসছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সন্ত্রাসীরা তাকে হামলা করে গুরুত্বর আহত করেও ক্ষান্ত হয়নি। তারা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ধরণের হুমকি ধমকি প্রদর্শন করছে। বর্তমানে সন্ত্রাসীদের হুমকির মুখে পরিবার পরিজন নিয়ে আতংকে বসবাস করছে।  এ ব্যাপারে থানায় অভিযোগের প্রক্রিয়া চলছে বলেও জানায়।

শেয়ার করুন