২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মহেশখালীর কারান্তরিন মাদক সম্রাট হামিদ্যার পুত্র বধূ ইয়াবাসহ আটক


দ্বীপ উপজেলার মহেশখালী পৌরসভার পুটিবিলা দাশি মাঝি পাড়া এলাকার কারান্তরিন মাদক সম্রাট মৃত এজাহার মিয়ার ছেলে হামিদুর রহমান প্রকাশ হামিদ্যার পুত্র বধূ জোহুরা খাতুন (৩০) কে ১হাজার ৫শত পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) ফররুখ আহমদ মিনহাজ্ব, সহকারী উপপরিদর্শক (এএসআই) সজীব দত্ত পুটিবিলা বাজার এলাকার মুদির দোকান থেকে ইয়াবাসহ তাকে আটক করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, হামিদ্যার পুত্র বধু জুহুরা বেগম দীর্ঘদিন ধরে মুদির দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১হাজার ৫শত পিচ ইয়াবাসহ তাকে আটক করে।
স্থানীয় সাবেক চেয়ারম্যান শামসুল আলম আক্ষেপ করে বলেন, সামাজিক ভাবে মাদক ব্যবসা না করার জন্য তাদেরকে নানা ভাবে বাঁধা দেওয়া হয়। তারপরও তারা এলাবাবাসীকে তোয়াক্কা না করে নির্বিঘ্নে ইয়াবাসহ নানা ধরণের মাদকের ব্যবসা চালিয়ে আসছিল।
প্রসংগতঃ গত ২৬ ফেব্রুয়ারী ভোররাতে ১১শত পিচ ইয়াবাসহ হামিদ ও তার কন্যা শুকুনীকে আটক করা হয়। এঘটনায় পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটে। এঘটনায় ৪পুলিশ আহত হয় এবং ঘটনাস্থল থেকে ৩টি বন্ধুক ও ৫রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।