২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

মহেশখালীতে ১৫ মাঝি মাল্লা নিয়ে ফিশিং ট্রলার নিখোঁজ

মহেশখালীতে ১৫ মাঝিমাল্লা নিয়ে একটি ফিশিং ট্রলার নিখোজ রয়েছে থাকার খবর পাওয়া গেছে । এতে নিখোজ পরিবারে কান্নার রুল শুরু হয়েছে। মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামের আলতাজ মাঝির পুত্র ও নিখোজ ট্রলার মালিক নুরুল আবছার জানায়, তার মালিকানাধীন এফবি আবছার-০২ নামের একটি ফিশিং ট্রলার ১৫ জন মাঝি মাল্লা নিয়ে ১৪ দিন পূর্বে সাগরে মাছ আহরণ করতে যায়। ৪৫ অর্শ্ব শক্তি ইঞ্জিন নিয়ে সাগরে যাওয়ার পর থেকে ৬দিন মোবাইল ফোনে যোগাযোগ থাকলেও অদ্যবধি মোবইলে কোন ধরনের যোগাযোগ হচ্ছে না। এছাড়াও কোন ট্রলার সাগরে এফবি আবছার-২ নামের ফিশিং ট্রলারটি দেখা না পাওয়ায় ১৫জন মাঝি মাল্লাদের পরিবারের শোকের মাতম সৃষ্টি হয়েছে। ফলে ধারানা করা হচ্ছে দস্যু কবলিত বা কোন দূর্ঘটনা হয়েছে কিনা তাও নিশ্চিত নন বলে জানান। সাগরে নিখোজ মাঝি মাল্লার হলেন পূর্ব পাড়া গ্রামের জয়নাল আবেদীন এর পুত্র আলতাজ মাঝি(৪৫), নুরুল আজিম, রাহামত উল্লাহ পুত্র মোঃ রাজু , আব্দুল্লাহ পুত্র ছৈয়দ নুর, গোলাম কুদ্দুছ এর পুত্র মকছুদ মিয়া, মমতাজ মাঝির পুত্র খোকন মিয়া, নয়া পাড়ার ১নং কবির এর পুত্র মনির খান,মৃত আফলাতুন এর পুত্র ফজমিয়া, লোকমান, গোলাম মিয়া, উলা মিয়ার পুত্র মমতাজ আহাম্মদ । এদিকে ট্রলারসহ ১৫ জেলে নিখোঁজ হওয়ায় তাদের পরিবারের মধ্যে কান্নার রুল পড়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।