১১ মার্চ, ২০২৬ | ২৬ ফাল্গুন, ১৪৩২ | ২১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মহেশখালীতে স্বামীর সংস্পর্শে করোনা আক্রান্ত হলেন স্ত্রী

মহিউদ্দিন মাহী:

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কালামারছড়া ইউনিয়নে নতুন করে আরও একজনের শরীরে করোনা ধরা পড়েছে। ২০ বয়সী ওই তরুণীর নাম আরজু। কালামারছড়ার নয়াপাড়ার এলাকার বাসিন্দা তিনি। গত শুক্রবার (২৪ এপ্রিল) তার স্বামী রেদোয়ানের করোনাভাইরাস ধরা পড়ে। তিনি ঢাকা থেকে মহেশখালীতে এসেছিলেন।

স্বামীর সংস্পর্শের কারণেই এই তরুণী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মাহফুজ আহমেদ।

তিনি জানান, মহেশখালীতে করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা লোকজনদের করোনার নমুনা নেয়া হয়েছিল। তাদের মধ্য থেকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষায় করোনা আক্রান্ত রেদুয়ানের স্ত্রীর ‘কোভিট ১৯’ পজিটিভ হয়েছে।

ডা. মাহফুজ জানান, ওই বাড়িটি আগে থেকেই লকডাউনে আছে। নতুন করে করোনাভাইরাস আক্রান্ত এই তরুণীকে রামুতে প্রস্তুত হওয়া কক্সবাজারের একমাত্র ‘কোভিট ১৯ আইসোশেন হাসপাতালে’ নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, দ্বীপ উপজেলা মহেশখালীতে এখন পর্যন্ত ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে আজ মঙ্গলবার শনাক্ত হওয়া তরুণী আরজু’র স্বামী মো. রিদোয়ানও আছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।