২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মহেশখালীতে সন্ত্রাসীদের হামলায় আহত-২ এলাকায় উত্তেজনা

Pic-17-03-15
মহেশখালীতে সন্ত্রাসীদের হামলায় আহত ২, এলাকায় উত্তেজনা বিরাজ যে কোন মুহুর্তে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ১৭ মার্চ সকাল ৬ টায় হোয়ানক ধলঘাট পাড়া এলাকায় নুরুল কাদেরের পুত্রদ্বয় নেজাম উদ্দিন ও নাছির উদ্দিনের মালিকানাধিন ধানক্ষেতের পার্শ্বস্থ নিজের পুকুর থেকে একই এলাকার দুধুর্ষ সন্ত্রাসী মোঃ রশিদ, মোঃ আদালত মিয়া ও বাবুল তাদের ধানক্ষেতে জোরপুর্বক পানি সেচ করতে থাকে তাতে নেজাম ও নাছির বাধাঁ প্রদান করলে আদালত মিয়া গংয়ের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে নেজাম ও নাছির গংদের উপর দফায় দফায় হামলা চালিয়ে গুরুতর আহত করে আহত নেজামের অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় মহেশখালী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ঘটনাটি তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সন্ত্রাসী যে কেহই হোক কাউকে ছাড় হবেনা। আহত পরিবার পক্ষের দাবী, আমরা গরীব ও অসহায় বিধায় প্রতিনিয়ত মোঃ রশিদ ও আদালত মিয়া গংয়েরা আমাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। আমরা কেহ প্রতিবাদ করতে চাইতে উল্টো আমাদের পুরো পরিবারকে খুন করার হুমকি দিয়ে থাকে এ অবস্থা থেকে পরিত্রান পেতে প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।