মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

মহেশখালীতে মদের কারখানা গুড়িয়ে দিল পুলিশ

শেয়ার করুন


মহেশখালীর পাহাড়ে ফের পুলিশের অভিযান ৩দিনের ব্যবধানে আবারো ২০ হাজার লিটার দৈশীয় তৈরী চোলাই মদ উদ্ধার। এ সময় গভীর পাহাড়ের ভিতরে অভিযান কালে পুলিশ বিশাল বাংলা মদের কারখানা ধ্বংশ করে। বিপুল পরিমানের সরঞ্জাম সহ ২ জনকে আটক করে। গত ৯ ফেব্ররুয়ারী রাত্রে অভিযান চালিয়ে পৌর সদরের বলরাম পাড়া থেকে ১০ হাজার লিটার বাংলা মদ উদ্ধা ১২ফেব্ররুয়ারী রবিবার বিকাল সাড়ে ৫.টায় উপজেলার ছোট মহেশখালী মুক্তিযোদ্ধা বাচাঁ মিয়া সড়কের কাছিম আলী কাটা গ্রামের গভীর পাহাড়ে অভিযান পরিচালনা করে মহেশখালী থানার নবাগত ওসি প্রদীপ কুমার দাশ( পিপিএম বার ) এসআই শাহেদ ,এসময় বাংলা মদ এর কারখান উচ্ছেদ কালে উপস্থিত চিলেন স্থানীয় ছোট মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জিহাদ বিন আলী ও ইউপি সদস্য আব্দুল মান্নান।

অভিযানের সময় ২৭টি বাংলা মদ ভর্তি ড্রাম, মদের টুলার ফইনের ছিদ্র করা, ডেকসী,কন্টিনাম গুড় সহ বিভিন্ন উপকরণ জব্দ করে। এলাকাবাসী বিপুল ভাবে সমবেত হয়ে পাহাড় থেকে ড্রসি গুলি মহেশখালী থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান, কাছিমআলী কাটা গ্রামের আলমের পুত্র সরওয়ার, আকতার কামাল গং এর মালিকানাধীন বাংলা মদের ব্যবসা করে আসছিল। পুলিশ অভিযান কালে স্থানীয় নুর মোহাম্মদের পুত্র শাকের উল্লাহ ও আনচার নামে ২ জনকে গ্রেপ্তার করে। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানানম মদের কারখানার মালিক ও ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।

শেয়ার করুন