২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মহেশখালীতে মদের কারখানায় পুলিশের অভিযান, বিপুল পরিমান মদ উদ্ধার


মহেশখালী উপজেলায় মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। উপজেলার কুতুবজোম তাজিয়া কাটা এলাকায় গড়ে তোলা ওই কারখানায় শুক্রবার সকালে অভিযান চালিয়ে প্রায় এক হাজার লিটার মদ এবং মদ উৎপাদনের সামগ্রী উদ্ধার করা হয়েছে।
মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) দীপক বিশ্বাস জানান, তাজিয়াকাটার ছেনোয়ারা, বাবুল মিয়া ও নাগু মিয়ার বাড়িতে গোপন কারখানা স্থাপন করে মদ উৎপাদন ও বিক্রি করার বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয় মেম্বার শামসুল আলম ও ইউনিয়ন আনসার দলনেতা মো. হোসাইনের সহযোগিতায় অভিযান চালানো হয়।
তিনি জানান, অভিযানে ওই তিন বাড়ির মাটিতে পুঁতে রাখা পাঁচটি কন্টেইনার ভর্তি প্রায় ১ হাজার লিটার মদ জব্দ করা হয়। এছাড়া মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ও উপকরণও জব্দ করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান,এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।