২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

মহেশখালীতে বজ্রপাতে প্রাণ গেল ৩ লবণ শ্রমিকের

কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে তিন লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপিল) বিকেল ৪টার দিকে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এ সময় ঝড়ে বিপুল পরিমাণ লবণ ও কাঁচা ঘরবাড়ি এবং সেমিপাকা বাড়ির চালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহতরা হলেন- মহেশখালীর হোয়ানক পশ্চিম বানিয়াকাটা এলাকার নেছার আহম্মদের ছেলে মানিক (১৭)। তিনি মানিক মৈন্নাঘোনা লবণ মাঠে কাজ করা অবস্থায় বজ্রাপাতে নিহত হন। অপরজন পেকুয়া উপজেলার টৈটং ধৈনিনিয়া কাটা এলাকার ছৈয়দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২৫)। তিনি হোয়ানকের আন্নুঘোনায় লবণ মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে নিহত হন। আর বড়মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার এলাকার জালাল আহমদের ছেলে মো. ফারুক (২৫) কালাপাইন্না ঘোনায় বজ্রপাতে মারা যান।

হোয়ানক ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা তিনজনই লবণ শ্রমিক হিসেবে কাজ করতেন। কালবৈশাখী ঝড় শুরুর সঙ্গে সঙ্গে মাঠের লবণ কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা। এ সময় ঝড়ে ও বৃষ্টির তোড়ে মাঠে উৎপাদিত লবণ ক্ষয়ে বেশ ক্ষতি হয়েছে। ভেসে গেছে মাঠের লবণও।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর নিয়ে জেনেছি কালবৈশাখীর তাণ্ডবে উপজেলার তারবাড়ী, ধলঘাটা, কালামারছড়া, হোয়ানক, বড়মহেশখালী, কুতুবজোম ও পৌরসভার লবণ চাষীদের মাঠের লবণ বৃষ্টির পানিতে ভেসে গিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। নিহতদের পরিবারে সরকারি সহায়তা পাঠানো হবে।

জাগোনিউজ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।