৭ জুলাই, ২০২৬ | ২৩ আষাঢ়, ১৪৩৩ | ২১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

মহেশখালীতে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা


কক্সবাজারের মহেশখালীতে লবণ মাঠের বিরোধ নিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার বিকেলে উপজেলার কালারমারছরা ইউনিয়নের ঝাপুয়া এলাকায় তাকে কুপানো হলেও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকরিয়া হাসপাতালে তিনি মারাযান।
নিহতের নাম জয়নাল আবেদিন (৪৫)। তিনি উপজেলার কালারমারছড়ার ঝাপুয়া এলাকার আবদুল মালেকের ছেলে।

নিহত জয়নালের পরিবার সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝাপুয়া এলাকার লবণ মাঠ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল জয়নাল আবেদিন ও একই এলাকার দলিলুর রহমানের ছেলেদের সাথে। এই বিরোধ মীমাংসা করতে জয়নাল আবেদিন মহেশখালী থানায় একটি আবেদন করেন। এর প্রেক্ষিতে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ফিরে যাওয়ার পর দলিলুর রহমানের ছেলে নাসির উদ্দিন, তৌহিদসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে জয়নালকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বিকাল ৪টার দিকে সংজ্ঞাহীন অবস্থায় জয়নালকে আত্মীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলতান আহমদ সিরাজি বলেন, আহত হওয়ার পর বিলম্বে হাতপাতালে নিয়ে আসা হয় জখমিকে। এতে অতিরিক্ত রক্ত করণে তার মৃত্যু হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, লবণ মাঠের বিরোধ নিয়ে পুলিশ তদন্তে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা জয়নালকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা শোনা মাত্রই হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।