মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

মহেশখালীতে ডাম্পার চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

শেয়ার করুন

মহেশখালীর মাতারবাড়ির উত্তর রাজঘাট এলাকায় ইট বর্তি ডাম্পারের চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। বুধবার বেলা ১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা চালকসহ গাড়ি আটক করেছে। নিহত শিশুর নাম তানিম (৭)। সে উত্তর রাজঘাট এলাকার কামাল হোসেনের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
তথ্যের সত্যতা নিশ্চিত করে মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান মাস্টার আহমদ উল্লাহ জানান, শিশু তানিম বাড়ির সামনের রাস্তায় হাটছিল। এমন সময় বেপরোয়া গতির ডাম্পারটি তাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে সে ঘটনাস্থলে মারা যায়। বিক্ষুব্দ জনতা ঘাতক ডাম্পারটি পুকুরে নামিয়ে দিয়েছে। চালক ও হেলপারকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশ দিয়েছে। তবে তৎক্ষনাত চালক-হেলপারের নাম জানাতে পারেননি তিনি। তিনি আরো জানান, প্রশাসনিক অনুমতি নিয়ে তানিমকে দাফনের চেষ্টা চলছে।

শেয়ার করুন