১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মহেশখালীতে জলদস্যুদের গুলিতে মালয়েশিয়াগামী গুলিবিদ্ধ, নিখোঁজ ৩

index

মহেশখালী উপজেলার কুতুবজোমে গুলি বর্ষণ করে মালয়েশিয়াগামীসহ বোট অপহরণ করে নিয়ে গেছে দস্যুরা। এসয়ম দস্যুদের ছোঁড়া গুলিতে ১ মালয়েশিয়াগামী গুলিবিদ্ধ ও সাগরে ঝাঁপ দিয়ে তিন জন নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত বোটসহ অন্তত ৩০ জন মালয়েশিয়াগাীকে জিম্মি করে রেখেছে দস্যুরা। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে বঙ্গোপসাগরে তাজিয়াকাটা পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মাওলানা এখতিয়ার জানান, তাজিয়াকাটার সাহেব মিয়ার পুত্র আবু তালেবের মালিকানাধীন একটি বোট ৩০/৩৫ জন মালয়েশিয়াগামী নিয়ে সাগরে রওনা দেয়। কিছু দূর এগোতেই মালয়েশিয়াগামীদের ছিনতাইয়ের উদ্দেশ্যে আরেকদল সশস্ত্র মানবপাচারকারী ওই বোটকে লক্ষ্য করে গুলি বর্ষণ করতে করতে বোটটিকে জিম্মি করে ফেলে। এসময় ঘটিভাঙ্গার ঢেমবনিয়াপাড়ার আবদ্দু শুক্কুর (৩৫) নামে বোটের কর্মরত এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি মহেশখালী হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছিল। একই সময় সাগরের ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছে ৩ জন। তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়া মালয়েশিগামী হলেন তাজিয়াকাটার জাহাবাসুর পুত্র দিলদার মিয়া (২৫)।
এদিকে অন্যান্য মালয়েশিয়াগামীসহ বোটটি অপহরণ করে নিয়েছে অজ্ঞাত দস্যুরা। তবে একটি সূত্র নিশ্চিত করেছে বোটের মালয়েশিয়াগামীরা অক্ষত রয়েছে।
এ ব্যাপারে কুতুবজোম ইউপি চেয়ারম্যান শফিউল আলম জানিয়েছেন, তিনি ঘটনাটি পুরোপুরি জেনেছেন। এলাকার বাইরে থাকায় ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে পুলিশকে জানানো হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘ওই ঘটনা ব্যাপারে আমি অবহিত হয়েছি। বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।