১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

মহেশখালীতে জবাই করে বৃদ্ধকে হত্যা

কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ীতে ৬৫ বছরের এক বৃদ্ধ নাজির মাঝি চরণদারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও জবাই করে খুন করা হয়েছে। ১৪ ডিসেম্বর সকালে মাতারবাড়ী মজিদিয়া মাদ্রাসা সংলগ্ন বড় কবরস্থানে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। নিহত ব্যক্তির নাম নজির আহমদ প্রকাশ নাজির মাঝি (৬৫)। সে মাতার বাড়ী ইউনিয়নের সাতঘর পাড়া এলাকার মৃত গুনু মিয়ার ছেলে বলে জানা গেছে। নিহত নাজির মাঝি পেশায় একজন বোট চালক এবং চট্টগ্রাম- মাতারবাড়ী বব্যবসায়িদের টাকা ও মালামাল আনা নেওয়ার চরণদারী করতেন।
স্থানীয়রা জানান, ১৩ ডিসেম্বর দিবাগত রাত অনুমান ১১টার দিকে নিহত নাজির মাঝি ব্যবসায়িদের কাছ থেকে টাকা তুলে ফেরার পথে স্থানীয় ডাকাত দলের কবলে পড়ে। ডাকাতরা তার টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে মরদেহ কবরস্থানে ফেলে রাখে বলে ধারণা করছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল চন্দ্র বনিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। তিনি হত্যাকারীদের গ্রেপ্তার করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।