মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

মহেশখালীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শেয়ার করুন

মহেশখালীতে বসতবাড়ির সীমানা বিরোধের জের ধরে আকতার কামাল (৩০) নামে এক যুবককে ছরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার এলাকার কবির আহমদ এর পুত্র।
স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাটির হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের মিজান, শুক্কুর, জালাল, নুরু, আনজু, জসিম মিলে আকতার কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে মারাত্মক জখম হয় তার। গুরুতর আহত অবস্থায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল হক কামাল জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে ওই যুবক মারা যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন