১৫ জুলাই, ২০২৬ | ৩১ আষাঢ়, ১৪৩৩ | ২৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

মহেশখালীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো ঔষদ কোম্পানির এমার’র

কক্সবাজারের মহেশখালীতে গলায় ফাঁস দিয়ে ওষুধ কোম্পানির এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আত্মহত্যা করেছে। ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় পৌরসভার রাখাইন পাড়ার ভাড়া বাসায় সে আত্মহত্যা করে বলে জানা যায়।

নিহত ব্যক্তির নাম সঞ্জয় চক্রবর্তী (৩০)। বাবার নাম নারায়ন চক্রবর্তী। তার বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নে বলে জানা যায়।

জানা যায়, নিহত সঞ্জয় চক্রবর্তী দীর্ঘদিন ধরে এরিস্টোফার্মার অধীনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে মহেশখালী উপজেলায় কর্মরত ছিলেন। গত কয়েকদিন আগে বাড়ি থেকে ফিরে তার কর্মস্থলে যোগ দেন।

সন্ধ্যা ৬টায় তার ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে তার কাছের লোকজন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।