মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

মহেশখালীতে ‘কুদাইল্যা বাহিনী’র হামলায় গুলিবিদ্ধ ১, আহত ৪

শেয়ার করুন

আহতমহেশখালীর হোয়ানকের সন্ত্রাসী কুদাইল্যা বাহিনীর হামলায় গুলিবিদ্ধ সহ ৪ জন আহত হয়েছে। সোমবার বিকাল ৫ টায় হোয়ানক কেরুনতলীর বাজারের পূর্ব পাশে আবুল হাসেম মেম্বারের বাড়িতে হামলার ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হোয়ানকের আলোচিত এনাম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আনছার , সেলিম, মিডাইয়ার নেতৃত্বে সোমবার বিকালে হাসেম মেম্বারের বাড়িতে পূর্ব শুত্রুতার জের ধরে অতর্কিত ভাবে হামলা চালায়। এ সময় স্থানীয় রয়াবত আলীর পুত্র ছলিম উল্লাহ সহ ৪ জন গুলিবিদ্ধ হয়। কুদাইল্যা বাহিনী’র ১০-১৫ জনের একদল সন্ত্রাসী ভারী অস্ত্র সহকারে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। এলাকার সাধারন মানুষ র্দীঘদিন ধরে ওই বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে। হোয়ানকের বিবাদমান ২টি গ্রুপ চিংড়ী ঘের দখলবেদল কে কেন্দ্র করে এলাকায় আদিপাত্য বিস্তার করে যাচ্ছে দিনের পর দিন।

আহতদের মধ্যে ছলিম উল্লাহর পায়ে গুলি আঘাত রয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে প্রেরন করা হয়েছে। বাকীদের বিষয়ে প্রাথমিক ভাবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এনাম বাহিনীর সৃষ্ট ‘কুদাইল্যা বাহিনী’ প্রতিনিয়ত হামলা চালিয়ে চিংড়িঘের সহ বেশ কিছু মালামাল লুটপাট করে যাচ্ছে দিনের পর দিন। তাদের বিরুদ্ধে সাধারন মানুষ অসহায় হয়ে পড়েছে।

মহেশখালী থানার ওসি (তদন্ত) নাজমুল হাসান কামাল জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হোয়ানকের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের পুলিশ টহল জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন রাখতে পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে।

শেয়ার করুন