২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

মহেশখালীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পুঁইছড়ায় আলী আহামদ (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত পেটান আলীর পুত্র। সোমবার ভোরে টাইমবাজারের পূর্বপাশের একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহের মুখমন্ডল, পায়ের গোড়ালিসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাত রয়েছে। মুখের আঘাত দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহতের ভাই খোরশেদ আলম জানান, রোববার সন্ধ্যায় ৭টায় বের হয়ে আর বাড়ি ফেরেননি আলী আহামদ। ভোরের দিকে টাইমবাজারের পূর্বপাশে শফি আলমের স’মিল সংলগ্ন পুকুরপাড়ের তার মরদেহ দেখতে পান পার্শবর্তী বাড়ির বাসিন্দা ইউসুফ। তিনি নিহতের স্বজনদের মরদেহ পড়ে থাকার বিষয়টি জানান।
খোরশেদ আলম আরো জানান, আলী আহামদের সাথে সব সময় সঙ্গ দিতেন পশ্চিম পুঁইছড়া এলাকার বাসিন্দা ফরিদুল আলম প্রকাশ মইন্না নামে এক ব্যক্তি। মরদেহ উদ্ধারের পর লোকজন তাকে জেরা করলে তিনি এ ব্যাপারে কিছু জানেনা বলে জানান। তবে পুলিশের জেরায় রাত আড়াই পর্যন্ত আলী আহামদের সাথে ছিলেন বলে স্বীকার করেন মইন্না।
এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক জানান, কে বা কারা মেরেছে সে ব্যাপারে এখন পর্যন্ত জানা যায়নি। অনুসন্ধান চালানো হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।