২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মহেশখালীতে অস্ত্র উদ্ধার ঘটনায় পুলিশের ৩ মামলা

মহেশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত অস্ত্র ব্যবসায়ী খুইল্যা মিয়ার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় `বন্দুকযুদ্ধে` নিহত খুইল্ল্যা মিয়াসহ অপর সন্ত্রাসীদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করেছে পুলিশ।

মহেশখালী থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ৩ মার্চ পুলিশ ও সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ছৈয়দুর রহমান ওরপে খুইল্যা মিয়াসহ অপর সন্ত্রাসীদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র উদ্ধার ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে পুলিশ বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করেছে।

এদিকে ময়নাতদন্ত শেষে দুপুর ২টায় নিহত খুইল্ল্যা মিয়ার মরদেহ তার ভাই আবদুল খালেক মেম্বারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেল ৫টায় জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ৩ মার্চ বেলা ১২টার দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কথিত অস্ত্রের কারিগর খুইল্লা মিয়া নিহত হন।

এসময় ১৩টি বন্দুক, ৩৫ রাউন্ড কার্তুজ ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এতে উভয়পক্ষের শতাধিক রাউন্ড গুলিবিনময় ও ৬ পুলিশ সদস্য আহত হয় বলে দাবি করে পুলিশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।