১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২ | ২৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

মহেশখালীতে অসংখ্য জেলে নিখোঁজ : জেলে পল্লীতে আহাজারি

boat-fish-mmmm-640x301বঙ্গোপসাগরে ফিশিং করতে যাওয়া অসংখ্য জেলে নিখোঁজ পরিবারের আহাজারি আকাশ-বাতাস প্রকম্পিত। সম্প্রতি ঘটে যাওয়া ‘নাডা’ নামক ঘুর্নিঝড়ের কবলে পড়ে সাগরের ফিশিং করতে যাওয়া অসংখ্য জেলে সহ ট্রলার সন্ধান না পাওয়ায় জেলে পল্লীতে কান্নার রুল বসেছে।

নির্ভরযোগ্য সুত্রে জানান, কক্সবাজার এলাকার বাসিন্দা বাইট্ট্যা কামাল নামক লোকের এফ.বি সাজ্জাদ নামক ফিশিং ট্রলার ৪ই নভেম্বর সাগরে ফিশিং করতে গেলে ঘূর্নিঝড়ের কবলে পড়ে এই ট্রলারের ফিশারম্যান ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনার পার্শ্বস্থ মাইজপাড়া এলাকার আব্দু সালামের পুত্র আব্দুল মজিদ (২৬) প্রায় ৯ দিন ধরে নিখোঁজ এখনো সন্ধান মেলেনি পরিবারের কান্নার রুল বসেছে।

অপরদিকে শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার নজু মাঝীর মালিকানাধীন এফবি রৌহান নামক ফিশিং ট্রলারের ফিশারম্যান মৃত ফজল করিমের পুত্র দেলোয়ার (৩৫) ও মোজাহিদুল ইসলাম, আলী আজমের পুত্র জহিরুল ইসলাম (২৭) ও মামুনুর রশিদ, হাজ্বী নুর আহমদের পুত্র আব্দু শুক্কুর (২৭) ও এখনো পর্যন্ত কোন খোঁজ মেলেনি।

এ ব্যাপারে উপজেলা মৎস্যজীবিলীগ সভাপতি মুহাম্মদ আনছার কোম্পানী জানান, নিখোঁজ জেলে ও ফিশিং ট্রলারের সঠিক তথ্য নিয়ে মৎস্য বিভাগের মন্ত্রনালয় সহ বিভিন্ন দপ্তরে সাহায্য সহযোগীতা চেয়ে আবেদন প্রেরণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।