১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মহেশখালিতে ৫০০ টাকার জন্য অবসরপ্রাপ্ত চৌকিদার খুন!

Coxs-Moheshkhal1i-news

 কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটায় মাত্র ৫০০ টাকার জন্য দলিলুর রহমান (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক চৌকিদার খুন হয়েছে।

ইউনিয়নের সরইতলা বেড়িবাঁধ এলাকায় শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। নিহত চৌকিদার ওই এলাকার মৃত দলিল বকসুর ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহাম্মদ ভূইয়া জানান, ৫০০ টাকার জন্য স্থানীয় রোহিঙ্গা যুবক মোহাম্মদ বেলালের সঙ্গে চৌকিদার দলিলুর রহমানের বিরোধ হয়। বিরোধের একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ সময় দলিলুর রহমানের তলপেটে লাথি মারে রোহিঙ্গা যুবক বেলাল। এতে দলিলুর মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের চেম্বারে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বেলালকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।