মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

মহেশখালিতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

শেয়ার করুন

 

কক্সবাজারের মহেশখালীর পুটিবিলায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কেউই হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও তথ্য জানাতে পারেননি।

আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। দুর্ঘটনা কবলিত বিমান ও এর আরোহীদের বিষয়ে পরে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমান মোহন্ত  এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, ‘আমরা দুর্ঘটনার খবর জেনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।’

ফায়ার সার্ভিসের কক্সবাজারের এসও সাফায়েত হোসেনও  দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, ‘আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে। এখনও উড়োজাহাজের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।’

শেয়ার করুন