মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

মহেশখালিতে বাংলা মদ নিয়ে মা-ছেলেকে আটক করেছে পুলিশ

শেয়ার করুন

মহেশখালি প্রতিনিধিঃ

কক্সবাজারের মহেশখালিতে বাংলা মদসহ মা- ছেলেকে আটক করেছে মহেশখালি থানা পুলিশ। এসময় ৬০ লিটার বাংলা মদ পাওয়া যায়।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে মাতারবাড়ীর পুলিশ ক্যাম্পের এসআই শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার মাতারবাড়ি থেকে তাদের আটক করেছে পুলিশ।

আটককৃত মদ ব্যবসায়ীরা হলেন- মহেশখালির মাতারবাড়ি এলাকার হাবিবুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) ও তার ছেলে ইস্তাফিজুর রহমান (৩৫)।

সংবাদের সত্যতা নিশ্চিত করে মহেশখালি থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। মাদকসহ সব ধরণের অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকে জড়িত কাউকে ছাড় দেয়া যাবেনা।

শেয়ার করুন