২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মহেশখালীতে বন্দুকযুদ্ধে অস্ত্র ব্যবসায়ী নিহত, গুলি ও অস্ত্র উদ্ধার, পুলিশ আহত

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে খুইল্যা মিয়া (৪৫) নামের এক অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছে।এ সময় ১৩টি দেশীয় অস্ত্র ,৩৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ৭সদস্য আহত হয়েছে।


শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি খুইল্যা মিয়া একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধে ২০টিরও বেশি মামলা রয়েছে।
নিহত খুইল্যা মিয়া মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাঝের ডেইল গ্রামের আজম উল্লাহর ছেলে।


মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ পিপিএমবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে অস্ত্র ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ওই কারখানার মূলহোতা অস্ত্র ব্যবসায়ী ও চিহ্নিত ডাকাত খুইল্যা মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় পুলিশের সাতজন সদস্য আহত হয়। তাদেরকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।