৬ এপ্রিল, ২০২৬ | ২৩ চৈত্র, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মহাসড়কে পণ্য বোঝাই গাড়ি আটকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার-১

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় পরিবহন সেক্টরকে জিন্মি করে বেড়ে চলছে বেপরোয়া চাঁদাবাজির ঘটনা। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশাপাশি উপজেলার সড়ক-উপসড়ক ও আঞ্চলিক সড়কে সম্প্রতি সময়ে সংগঠিত চাঁদাবাজিতে যানবাহন চালক-মালিকরা অতিষ্ট উঠেছে।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার বরইতলী রাস্তার মাথায় সড়কে চাঁদাবাজিকালে খবর পেয়ে চকরিয়া থানার এসআই আবদুল খালেকসহ পুলিশের একটিদল অভিযান চালিয়ে গিয়াস উদ্দিন (৪০) নামের এক চাঁদাবাজকে আটক করেছে। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে আরো ৩-৪জন।
আটক গিয়াস উদ্দিন চকরিয়া উপজেলার পাশের এলাকা লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ নয়াপাড়ার মোহাম্মদ হানিফ প্রকাশ কালুর ছেলে।

চকরিয়া থানার এসআই আবদুল খালেক বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথায় একদল দুর্বৃত্ত পণ্য বোঝাই একটি পিকআপ থেকে চাঁদাবাজি করেছে খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে গিয়াস উদ্দিনকে আটক করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে কোনভাবেই চাঁদাবাজি বরদাস্ত করা হবেনা। যারা চাঁদাবাজিতে লিপ্ত হবে তাদের আইনের আওতায় আনা হবে। আটক ব্যাক্তির বিরুদ্ধে মামলা রুজু হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।