২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

মহাসড়কে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ রামু ক্রসিং হাইওয়ে থানার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার -চট্রগ্রাম মহাসড়কে যানচলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে ফুটপাত দখলমুক্ত করা উদ্যোগ নিয়েছে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার মহাসড়কের লিংকরোড বাজারের সড়কের অংশের দোকান উচ্ছেদ করা হয়। রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল বারী ইবনে জলিল অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মহাসড়কের পাশে মুল দোকানের সামনে ফুটপাতের উপর দোকান বসিয়ে একশ্রেণীর লোকজন ব্যবসা করে আসছিল। যার ফলে সড়কে যানজট সৃষ্টি হয়। মহাসড়ককে যানজটমুক্ত রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, কক্সবাজারে ঐতিহ্যগতভাবে রাস্তার উপর হাট বাজার বসানো হয়। বিশেষ করে গরুর বাজারগুলো দুর্ঘটনার অন্যতম কারণ। ইজারাকৃত হাটবাজার রাস্তার উপর থেকে সরানোর উদ্যোগ নেয়া দরকার। এতে কমে আসবে দুর্ঘটনা। তিনি জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন।
অভিযানে নেতৃত্বদানকারী রামু ক্রসিং হাইওয়ে থানার সেকেন্ড  অফিসার এসআই মো. আজহারুল ইসলাম জানিয়েছেন, শুক্রবারের অভিযানে মহাসহড়কে নিষিদ্ধ ১০টি সিএনজি, ৫ টি অটোরিকশা (টমটম)  আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়। তিনি  ফুটপাত দখলমুক্ত রাখতে এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে  অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন।
এস আই মো. আজহারুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযানে উপস্থিত ছিলেন সার্জেন্ট জয়ন্ত সরকার, সার্জেন্ট শাহাবুদ্দিন সহ অনেকেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।