১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

মহাসড়কে ডাকাতের কবলে র‌্যাব, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

nizampur-street-viewমিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছে।

শনিবার ভোররাতে ডাকাতরা নিজামপুরে মহাসড়কে ব‌্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টার সময় এই বন্দুকযুদ্ধ হয় বলে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন‌্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন।

বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস‌্যও আহত হন বলে জানান তিনি।

লেফটেন‌্যান্ট কর্নেল মিফতাহ বলেন, ফেনী থেকে র‌্যাবের একটি টহল দল মাইক্রোবাসে করে চট্টগ্রাম ফিরছিল। রাত ৩টার দিকে মিরসরাইয়ে তাদের সাধারণ যাত্রী ভেবে আটকেছিল ডাকাতরা।

“ডাকাতরা সড়কে ব‌্যারিকেড দিয়ে মাইক্রোবাস থামিয়ে গুলি চালিয়ে টায়ার পাংচার করে দেয়। তখন র‌্যাব সদস‌্যরাও গুলি চালায়।”

কিছু ক্ষণ গোলাগুলির পর ডাকাত দল পালিয়ে গেলে তিনজনকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ‌্য কেন্দ্রে নিয়ে যায় র‌্যাব। সেখানে কর্তব‌্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থলে থেকে তিনটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয় বলে র‌্যাব কর্মকর্তা মিফতাহ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।