১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

মহামারি প্রতিরোধে হোমিওপ্যাথিক জাতীয় কমিটিতে সদস্য হিসাবে স্থান পেলেন ডাঃ নাসির উদ্দিন চৌ:

নিজস্ব প্রতিবেদকঃ মহামারি প্রতিরোধে হোমিওপ্যাথিক জাতীয় সদ্য ঘোষিত কমিটিতে এবার কক্সবাজার জেলা থেকে একমাত্র সদস্য হিসাবে স্থান পেয়েছেন ভিডিডিএ কক্সবাজার জেলা শাখার সভাপতি ডাক্তার নাসির উদ্দিন চৌধুরী। সদ্য ঘোষিত কমিটিতে তাঁকে সদস্য নির্বাচিত করা হয়।
এদিকে কক্সবাজার জেলা থেকে ডাক্তার নাসির উদ্দিন চৌধুরীকে একমাত্র সদস্য নির্বাচিত করায় বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এর চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায় ও ডাইনামিক রেজিস্ট্রার কাম সচিব ডাঃ জাহাঙ্গীর আলমকে ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখা পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি হোমিওপ্যাথিক বোর্ডের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডাক্তার নাসির উদ্দিন চৌধুরী।

এছাড়া ডাক্তার নাসির উদ্দিন চৌধুরী বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার সময় ডটকম এর চেয়ারম্যান, কক্সবাজার জেলা তাঁতীদলের সদস্য সচিব, রাবেয়া আলী ফাউন্ডেশনের প্রতিষ্টতা।

প্রসঙ্গতঃ বৈশ্বিক মহামারী কোভিড-১৯ তথা করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধকল্পে সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়নের সার্বিক কার্যক্রমে সহায়তার লক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা প্রদানসহ এতদসংক্রান্ত দায়িত্ব ও কর্তব্য পালনকারিদের কার্যক্রমের তদারকির লক্ষ্যে “মহামারি প্রতিরোধে হোমিওপ্যাথিক জাতীয় কমিটি” গঠন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।