১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

মহান স্বাধীনতা দিবসে সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান

 


মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজার সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। ২৬ মার্চ রবিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ, সদর হাসপাতালের যৌথ উদ্যোগে ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখা এবং সন্ধানী-মেডিকেল ক্লাবের সহযোগিতায় এই কর্মসূচী পালন করা হয়। কক্সবাজার সিভিল সার্জন, বিএমএ’র সভাপতি ডাঃ পুঁ চ নু’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিএমএ’র সাধারন সম্পাদক, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান, সদর হাসপাতালের নাক-কান-গলা বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ এম.এ কামাল, অবেদনাবিদ বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ বিধান পাল, সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ মহিউদ্দিন মোঃ আলমগীর ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ শাহীন আবদুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্ত মানুষের জীবন বাঁচায়। রক্তের বিকল্প মেডিকেল বিজ্ঞান এখনো খুঁজে পাইনি। তাই রক্তদাতা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি অন্যকে উদ্বুদ্ধ করে। এর সফলতা দুনিয়া ও পরকালে মিলবে। তাছাড়া স্বাধীনতা দিবসে রক্তদান মহতি প্রয়াস। যা অন্যদের উদ্বুদ্ধ করবে। সন্ধানী’র মোস্তফা কামাল টিটুর পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচীতে অংশ নেয় হেল্প ব্লাড ডোনেশন সোসাইটি ও কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির অর্ধশত স্বেচ্ছাসেবী কর্মী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।