২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

মসজিদের সীমানা দেওয়াকে কেন্দ্র করে রোযার দিনে ইমাম কূপালো সন্ত্রাসী

মসজিদের সীমানার ঘেরা দেওয়াকে কেন্দ্র করে উখিয়ায় উপজেলার পশ্চিম টাইপালং এলাকার এক মসজিদের ইমামকে কূপিয়ে ক্ষত-বিক্ষত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। সে পশ্চিম সিকদারবিল জামে মসজিদের ইমাম নুরুল কবির (৩২)। গতকাল শুক্রবার জুমার নামাজের পরে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মুসল্লীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ সন্ত্রাসী ওই এলাকার রুস্তম আলীর ছেলে আলী আকবর(৩৪) ও তার ভাই নুরুল আলম (২৫) ধারালো দা এবং কিরিচ দিয়ে ইমাম নুরুল কবিরকে কোন কিছু বুঝে উঠার আগে কোপাতে থাকে। এক পর্যায়ে স্থানীয় জাফর আলম (৬৫) বাঁধা দিতে গেলে তাঁকে মারধর করে গুরুতর আহত করে। আহতদের বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। আহত জাফর আলম সাংবাদিকদের বলেন, মসজিদের সীমানার সাথে রুস্তম আলী গং এর কিছু জায়গা রয়েছে। এছাড়াও পাশ^বর্তী আরো ২শতক বিরোধীয় জমি রয়েছে রুস্তম আলী ও ইমাম নুরুল কবিরের। এসব মিলিয়ে গতকাল শুক্রবার তাঁকে একা পেয়ে অতর্কিত ভাবে কূপিয়ে মারাত্মক আহত করেছে। তাঁকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা আমাকে মারধর করে আহত করে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পারিবারিক সুত্রে নিশ্চিত করেছে। তবে উখিয়ার থানার অফিসার ইনচার্জ বললেন মৌখিক ভাবে শুনলেও এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ থানায় আসেনি। আসলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।