৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মরিচ্যা স্কুলে এমপি বদির পিকনিকঃ অংশ নিল ১৪০০ শিক্ষার্থী


উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির অর্থায়নে উখিয়ার মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১৪০০ ছাত্র-ছাত্রীর অংশ গ্রহন করে। বৃহস্পতিবার সারাদিন এমপি বদি নিজ কন্ঠে গান গেয়ে শিক্ষার্থীদের সাথে আনন্দ ভাগাভাগি করেন।
এসময় শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করেন।
এমপি বদি তার বক্তব্যে বলেন, উখিয়া থেকে অনেক গুনীজনের জন্ম হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এই হলদিয়ার সন্তান মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম উখিয়ার প্রতিনিধিত্ব করছেন। তিনি আশা করেন উখিয়া থেকে আরো কীর্তিমান মানুষ সৃষ্টি হবে।
তিনি এসময় সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল, হলদিয়া ইউপি চেয়ারম্যান শাহ আলম, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান আমিনুল হক আমিন, নারী নেত্রী মোরশেদা আক্তার প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।