মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

মরিচ্যা যৌথ চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবক আটক

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের রামুস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।

আটককৃত রোহিঙ্গা হলো উখিয়ার কুতুপালং দুই নম্বর রোহিঙ্গা শিবিরের ডি-ব্লকের মো. ইউসুফ আলীর ছেলে নুর মোহাম্মদ (২০)।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, সকালে কক্সবাজারমুখি অটোরিকশায় চার্লি ডগ দিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় অটোরিকশার নিচে চ্যাসিসের সঙ্গে কালো কসটেপ দিয়ে মোড়ানো অবস্থা থেকে ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।

তিনি জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন