৩১ মার্চ, ২০২৬ | ১৭ চৈত্র, ১৪৩২ | ১১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মরিচ্যা বাজারের যাত্রী ছাউনি অনেক দিন ধরে বেদখলদারদের আওতায়

“মরিচ্যা বাজারের একমাত্র যাত্রী ছাউনিটি অনেক বছর ধরে বেদখলদারদের আওতায়”

মরিচ্যা উত্তর স্টেশনে অবস্থিত একমাত্র যাত্রী ছাউনীটি কি স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক ভাইদের চোখে পড়ে না?

মরিচ্যা বাজারের দুইকক্ষ বিশিষ্ট যাত্রী ছাউনির দুটি কক্ষই দোকান বসিয়ে অবৈধ ভাবে দখলে রাখা হয়েছে আজ থেকে প্রায় ১০ বছর ধরে।জোর করে দখল করে দোকান বসিয়ে,
ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের ব্যবহারের একমাত্র যাত্রী ছাউনিটি বেদখল করে আছেন একজন প্রভাবশালী সাবেক ইউপি সদস্যের পরিবার।যাত্রী ছাউনির অভাবে সাধারন মানুষজন দুর্ভোগে পড়লেও প্রশাসন ও ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে এর কোন ব্যবস্থা নেয়া হয়নি।যাত্রী ছাউনিটি বেদখলকারীদের কাছ থেকে উদ্ধার করে সংস্কার করার প্রয়োজন মনে করছে সর্বস্থরের জনসাধারণ।

থেকেও যাত্রী ছাউনি সুবিধা না পেয়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে গাড়ির জন্য দাড়ানো কতটা কষ্টের প্রত্যক্ষভাবে সেই পরিস্থিতির শিকার না হলেই বোঝা যায় না।বেদখল করে থাকা নিয়ে বিভিন্ন সময় আলোচনা হলেও অবৈধ দখলকারীদের বিরুদ্ধে কোন প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়নি বলে জানিয়ে আসছে ভোক্তভোগিরা।

সীমাহীন দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত যাত্রী ছাউনিটি উদ্ধার ও সংস্কারের জোড়ালো দাবি জানাচ্ছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

জনসাধারণ ও শিক্ষার্থীদের পক্ষে;
তানিম রহমান কেনাম,
ককসবাজার সিটি কলেজ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।