৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের ১১ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

ধুমকেতু ছাত্র সংসদের আয়োজনে উখিয়া থানার আওতাধীন মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের ২০১১ সালের এসএসসি প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০মার্চ) পুনর্মিলনীর উদ্বোধন, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃদুল কান্তি পাল।

বিদ্যালয়ের হলরুমে ধুমকেতুর সভাপতি মোঃ জোবাইয়ের সভাপতিত্বে, সেক্রেটারি এনাম উল্লাহ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান জনাব অধ্যক্ষ শাহ্‌ আলম, ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৩নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এম মনজুর আলম,  অত্র বিদ্যালয়ের শিক্ষক বাবু শাক্যসেন বড়ুয়া, সৈয়দুল আলম চৌধুরী, বোরহান উদ্দিন, বাবু জিতেন্দ্র লাল বড়ুয়া, সনজিত বড়ুয়া, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মির্জা জহির রায়হান ও আ:লীগনেতা গিয়াস উদ্দিন চৌধুরী, তরুন আ:লীগনেতা জয়নাল উদ্দিন বাবুল।

পূনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক আরমান, সদস্য সচিব জাহেদ ও সদস্য জনি, ইউসুফ, রাজেন, আরাফাত, সেলিম, শহিদ, হাসান, বক্কর, জুবাইর, রফিক, তারেক রনি, রাশেদ, রাজু, তুষার,হেলাল,ইমরুল, রাহামত,শাকিল, ইদ্রিস, আনিস,রুবেল,কফিল,তাহের, জাহেদ-২, ফিরোজ, শরিফ, মনি, সাবিনা, সুপ্রিয়া, হাবিবা, হামিদা রাবিয়া, নাসিমা প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।