৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

মরিচ্যায় ব্যবসায়ী মমতাজকে গতিরোধ করে লাঠিয়াল বাহিনীর হামলাঃ মাথায় মারাত্বক জখম

নিজস্ব প্রতিবেদকঃ
ব্যবসায়িক কাজ সেরে প্রতিদিনের মতো বাড়ি ফেরার পথে গতিরোধ করে মমতাজ মিয়া নামের এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছে একদল লাঠিয়াল বাহিনী। বুধবার রাত ১০ টার দিকে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা সেতুনীপাড়া রাস্তার মাথা নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে। গুরুত্বর আহত ব্যবসায়ী মমতাজ মিয়া বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার জানিয়েছেন, প্রতিদিনের মতো বুধবার রাতে ব্যবসায়ী মমতাজ মিয়া বাড়ি ফিরছিলেন। ওই সময় পূর্বে থেকে উৎপেতে থাকা স্থানীয় কামাল উদ্দিন ও তার মা সালেহা বেগমের নেতৃত্বে ৬/৭ জন মুখোশধারী সন্ত্রাসী তাকে গরিরোধ করে লোহার রড়, দা, চুরি নিয়ে হামলে পড়ে। এতে ব্যবসায়ী মমতাজ মিয়ার মাথা সহ পুরো শরীরে মারাত্বক জখম হয়। ওই সময় সন্ত্রাসীরা তার কাছ থেকে নগদ টাকা সহ মূল্যবান জিনিস পত্র ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন রাতে আহত মমতাজকে তৎক্ষানিক উদ্ধার করে উখিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আঘাতের অবস্থার বেগতিক দেখে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।

আহত মমতাজের নিকট আত্বীয় ছৈয়দ আলম দাবি করেন, ব্যবসায়ী মমতাজের মাথায় জখম হয়েছে। তার আঘাতে চিন্হে ১৫ শেলায় করা হয়েছে। সে এখনো অজ্ঞান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।