২৭ মে, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

মরিচ্যায় ডাকাতির ঘটনায় শ্রমিকলীগ নেতা ও বাড়ির মালিকের ছেলে আটক!

picsart_1480848345728
উখিয়া উপজেলার মরিচ্যা বাজারের উপকন্ঠে ভাড়া বাসায় ডাকাতির ঘটনায় অবশেষে বাড়ির মালিকের ছেলে মিজান ও হলদিয়াপালং ইউনিয়ের শ্রমিকলীগ নেতা ছালামত উল্লাহকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে পুলিশ মরিচ্যা বাজার থেকে তাদের আটক করেন।
স্থানীয় লোকজন দাবি করেন, বাড়ির মালিকের ছেলে মিজানের নেতৃত্বে একদল চিহ্নিত ডাকাত এই ডাকাতির সাথে জড়িত। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে ডাকাতির রহস্য বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন ভুক্তভোগী লোকজন। আটক ছালামত উল্লাহ হলদিয়া পালং ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক।

উখিয়া থানার উপ-পরিদর্শক ( এসআই) মশিউর আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিকের ছেলেসহ দুই জনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

প্রসঙ্গতঃ  শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মরিচ্যা বাজারের ভাড়া বাসায় ডাকাতি সংগঠিত হয়। এই ঘটনায় ১৪ ভরি স্বর্ন ও নগদ টাকা লুট করা হয়।

কক্সবাজারের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার সময় ডটকমে বাড়ির মালিকের ছেলে জড়িত বলে গতকাল একটি সংবাদ প্রকাশিত হয়।

পরে বিস্তারিত আসছে……

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।