৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মরিচ্যার সকলের প্রিয় দাদা সমাজ সংস্কারক বিধূ ভূষন বড়ুয়ার পরলোকগমন

images-1

উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা এলাকার বাসিন্দা সকলের প্রিয় দাদা, প্রয়াত বাবু সুমল কুমার বড়ুয়া (ডিপিইও) ও নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মনোজ কুমার বড়ুয়ার পিতা বাবু বিধূ ভূষন বড়ুয়া অাজ সন্ধ্যা সাড়ে ৫ টার সময় পরলোক গমন করেছেন (“অনিচ্চা বত সংখারা…..”)। মৃত্যু কালে তাঁর বয়স হয়ছিল ৯৮ বছর।
আগামিকাল বুধবার বিকাল ৩ ঘটিকার সময় জৈষ্ঠপুরা প্রয়াতের নিজবাড়িতে যথাযথ ধর্মীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সুসম্পন্ন করা হবে।
ইহকালে তিনি ছয় কৃতি সন্তান রেখে যান ও বহু সমাজ সংস্কারমূলক কাজ করে যান। তাঁর মৃত্যুতে মরিচ্যা গ্রামবাসী গভীর শোক প্রকাশ করে।
এইদিকে শোক প্রকাশ করেছেন দৈনিক সাগর দেশের পরিচালনা সম্পাদক, অনলাইন নিউজ নিউজ পোর্টাল কক্সবাজার সময় ডটকমের সম্পাদক এ এইচ সেলিম উল্লাহ, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি ও উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আভাষ শর্মা বিশু, বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখার উপ- কৃষিবিষয়ক সম্পাদক রনি বড়ুয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।