মূল খবরে যান

১০ সেপ্টেম্বর, ২০২৬ ২৬ ভাদ্র, ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল, ১৪৪৮

শিরোনাম
● উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

অধরা বড় ভাই ও বোনের জামাই

মরিচ্যার মোস্তাক ৯শ ক্যান এনার্জি ড্রিংকস ও বিদেশী সিগারেট নিয়ে সহযোগিসহ র‍্যাবের জালে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে ৯শ ক্যান এনার্জি ড্রিংকস ও ২৯৬ প্যাকেট বিদেশী সিগারেটসহ দুইজন গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

আটককৃতরা হলেন, কুতুপালং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ৭ এর ই-১ ব্লকের মৃত নুরুল আমিনের ছেলে মাহমুদউল্লাহ ওরফে ঈসমাইল ও উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা সেতুনি বটতলী এলাকার মৃত হাসু মিয়ার পুত্র মোস্তাক আহমদ।

৫ এপ্রিল (মঙ্গলবার) রাত ৮টার দিকে কুতুপালং পশ্চিম পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৫, সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, র‍্যাবের চৌকস আভিযানিক দল উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়াস্থ একটি গোডাউনে অভিযান চালায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যাক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব তাদের ধৃত করে। পরবর্তীতে গোডাউনে ভিতর আমদানী নিষিদ্ধ বিদেশি সিগারেট ২৯৬ প্যাকেট যার মধ্যে ৫৯ হাজার ২শ শলাকা এবং ৯০০ ক্যান এনার্জি ড্রিংকস (কমান্ডো) উদ্ধার করা হয়।

ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

এদিকে দীর্ঘদিন পর মোস্তাক আহমদ আটক হলেও অধরা রয়েছে মোস্তাকের বড় ভাই জিয়াবুল হক ও বোনের জামাই জিয়াবুল। বোনের জামাই জিয়াবুল কুতুপালং এ ফার্মেসি ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করা আসছে বলে অভিযোগ রয়েছে।

শেয়ার করুন