মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

মরহুম সিরাজুল হক স্মৃতি জুনিয়র ক্রিকেট টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন রুমখাঁ বাজার ইয়ংস্টার ক্রিকেট একাদশ

শেয়ার করুন

 

রুমখাঁ বাজার ক্রিকেট একাডেমীর সৌজন্যে ১ম বারের মত মরহুম সিরাজুল হক স্মৃতি জুনিয়র ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৮ মার্চ বিকালে রুমখাঁ বাজার সংলগ্ন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রুমখাঁ পালং ইসলামীয়া আলীম মাদ্রাসা ক্রিকেট একাদশকে হারিয়ে প্রথম বারের মতো শিরোপা ঘরে তুলল রুমখাঁ বাজার ইয়ংস্টার ক্রিকেট একাদশ।

টসে জিতে প্রথমে রুমখাঁ পালং ইসলামীয়া আলীম মাদ্রাসা ক্রিকেট একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এতে নির্ধারিত ১৪ ওভারে ১২৪ রান করে তারা। দলের পক্ষে সোনাইছড়ির সাইফুল ৪২, রতœার রাসেদ ২২ রান করে। রুমখাঁ বাজার ইয়ংস্টার ক্রিকেট একাদশের পক্ষে মরিচ্যার ফারুক ৪ উইকেট লাভ করে।

১২৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে আনে রুমখাঁ বাজার ইয়ংস্টার ক্রিকেট একাদশ। দলের পক্ষে ওপেনার জিকু ৫১,শরিফ মাহমুদ রনি ২৩, সোহেল ১৬ রান করে। রুমখাঁ পালং ইসলামীয়া আলীম মাদ্রাসা ক্রিকেট একাদশের পক্ষে সোনাইছড়ির নান্নু একটি উইকেট লাভ করে।

ম্যাচ সেরা হয় রুমখাঁ বাজার ইয়ংস্টার ক্রিকেট একাদশের ফারুক। আর টূর্ণামেন্ট সেরা হয় রুমখাঁ বাজার ইয়ংস্টার ক্রিকেট একাদশের জিকু।
ফাইনাল শেষে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজককারী রুমখাঁ বাজার ক্রিকেট একাডেমীর এর আহবায়ক শরিফ মাহমুদ শাহজাদার সভাপতিত্বে ও শহিদুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি নাছির উদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রুমখাঁ বাজার ক্রিকেট একাডেমীর নির্বাহী সদস্য নুরুল আবছার, দিপ্ত দত্ত দীপ, কোটবাজার এন.আলম মার্কেটের ম্যানস সিটির সত্বাধিকারী মোহাম্মদ আলমগীর ও পালংনিউজ টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক আবদুল্লাহ আল আজিজ।

এসময় আরো উপস্থিত ছিলেন রুমখাঁ বাজার ক্রিকেট একাডেমীর সদস্য শফিউল আলম,রহিম উল্লাহ সাহেদ, নুরুল হক,আরিফুল ইসলাম, রায়হান।

শেয়ার করুন